অল্পের জন্য বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে বাঁচল পুরাতন মালদার একটি ধানের গোডাউন। ঘটনাটি ঘটেছে আজ ভোরে পুরাতন মালদার নারায়নপুর এলাকায়। জানা যায়, ওই এলাকায় কর্মরত এক নৈশ্যপ্রহরী এলাকায় পাহারা দিচ্ছিল। ঠিক সে সময় সে দেখতে পায় ধানের গোডাউন থেকে ধুঁয়া বেড়াচ্ছে। এরপর সে আশেপাশে থাকা গ্রামবাসী ও চালের মিলের কর্মীদের খবর দেয়। তারা সকলে ছুটে আসে ঘটনা স্থলে। গোডাউনের পাশে থাকা একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নিভানো হয়। শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
গোডাউনের এক সদস্য জানান, প্রায় ১৩শো বস্তা ধান আগুনে পুড়ে নষ্ট হয়েছে। ওই ধানের গোডাউনের মালিক জ্যোৎস্না ঘোষ। বাড়ি মঙ্গল বাড়ি।গোডাউনে আগুন লাগার ঘটনায় ও এতো ধানের ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে গোডাউনের মালিকের।